আমার একজন পরিচিত মুসলিম বোন সম্পর্কে একটি প্রশ্ন।
তিনি আরেকজন মেয়ের সঙ্গে খুব গভীর বন্ধুত্বপূর্ণ ও আবেগের সম্পর্কে আছেন। আগে তারা আবেগের বশে কয়েকবার চুমু ও আলিঙ্গন করেছিলেন। কিন্তু এখন তারা দুজনই আন্তরিকভাবে তওবা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে আর এমন শারীরিক ঘনিষ্ঠতা করবেন না।
তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান এবং সম্পর্কটি পবিত্র রাখতে চান।
তাদের প্রশ্ন হলো:
১. ইসলামের দৃষ্টিতে তাদের সম্পর্কের সীমা কী হওয়া উচিত?
২. তারা কি একসঙ্গে সময় কাটাতে, গল্প করতে, ঘুরতে বা একে অপরের খোঁজখবর নিতে পারবেন?
৩. তারা কি একই বাড়িতে বা একই রুমে থাকতে বা একই বিছানায় ঘুমাতে পারবেন?
৪. আল্লাহর সন্তুষ্টি বজায় রেখে তাদের কীভাবে চলা উচিত?
কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে দিকনির্দেশনা দিলে উপকৃত হব।
জাযাকুমুল্লাহু খাইরান।
তারা সে অবস্থায় গিয়েছে তাদের জন্য দুজন নারীর মধ্যে স্বাভাবিক চলা ফেরার যে হুকুম সেটা প্রযোজ্য হবে না। তারা একসঙ্গে সময় কাটাতে, গল্প করতে, ঘুরতে বা একে অপরের খোঁজখবর নিতে পারব না। তারা কি একই বাড়িতে থাকতে পারবে না, একই রুমে থাকতে পারবে না, একই বিছানায় ঘুমাতে পারবে না। মোট কথা অপরিচিত তথা গায়রে মাহরাম নারী-পুরুষের দেখা সাক্ষাত, উঠা-বসার ক্ষেত্রে যে হুকুম সেটা তাদের জন্য প্রয়োগ হবে। তারা একে অপরের সঙ্গে কথাও বলবে না। যেমনি ভাবে একজন ছেলে নন মাহরাম মেয়ের সাথে বিনা প্রয়োজনে কথা বলার অনুমতি নেই।
শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে তাদের জন্য আরো কাজ হলে একই এলাকায় না থাকা, কোন ধরণের কোন সম্পর্ক না রাখা।