QA As Sunnah Q&A

আমাদের এলাকায় চরমোনাই পীরের অনেক অনুসারী। এবিদআতী অনুসারীরা ইদানিং মহিলাদের দিয়ে দল গঠন করে বাড়ী বাড়ী যেয়ে চরমোনাই পীরের লেখা বই দিয়ে অসচেতন-অর্ধ শিক্ষিত মহিলাদের ধর্ম পালনের জন্য তালিম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
দাওয়াত ও তাবলিগ • প্রশ্ন #৯৮ • ভিউ: ৮৯ • ০৬ মে, ২০০৬

আমাদের এলাকায় চরমোনাই পীরের অনেক অনুসারী। এবিদআতী অনুসারীরা ইদানিং মহিলাদের দিয়ে দল গঠন করে বাড়ী বাড়ী যেয়ে চরমোনাই পীরের লেখা বই দিয়ে অসচেতন-অর্ধ শিক্ষিত মহিলাদের ধর্ম পালনের জন্য তালিম…

প্রশ্নকারী: খাদেম মাহমুদ
প্রশ্ন বিস্তারিত

আমাদের এলাকায় চরমোনাই পীরের অনেক অনুসারী। এবিদআতী অনুসারীরা ইদানিং মহিলাদের দিয়ে দল গঠন করে বাড়ী বাড়ী যেয়ে চরমোনাই পীরের লেখা বই দিয়ে অসচেতন-অর্ধ শিক্ষিত মহিলাদের ধর্ম পালনের জন্য তালিম দিচ্ছে। এঘটনা বর্ননা দিয়েছেন আমার মা। আমার মাসহ আরো কিছু আলিম-ফাজিল পাশ মেয়েদের নিয়ে দাওয়াতী কর্যক্রম চালাতে চায়। এ তালিমী বা দাওয়াতী কর্যক্রম চালাতে তারা কোন কিতাব-এর অনুসরন করবে? আমাকে কোরআন ও সহি হাদিসের আলোকে এমন একটি #কিতাব#-এর নাম জানান, যে #কিতাব# থেকে তারা অতি সহজে মা-বোনদের বুঝাতে পারে।

উত্তর
Published

কুরআন-সুন্নাহ ভিত্তিক সহীহ দাওয়াত দেয়ার জন্য অন্য কোন দল বা মতের সমালোচনা মূলত কোনো ভাল ফল দেয় না। এতে এসকল দলের কেউ পরিবর্তনও হয় না। আমাদের দায়িত্ব হলো আমাদের সাধ্যমত সহীহ দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি কুরআন কারীম ও সহীহ সুন্নাহ নির্ভর দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। এজন্য সংক্ষিপ্ত ভাল কোনো তাফসীরের গ্রন্থ গ্রহণ করবেন। যেমন তাফসীর তাওযীহুল কুরআন। সহীহ হাদীসগ্রন্থগুলোর মধ্যে রিয়াদুস সালিহীন গ্রন্থটি সংক্ষেপ ও উপকারী। এরপর আস-সুন্নাহ ট্রাস্ট প্রকাশিত ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত রাহে বেলায়াত ও এহইয়াউস সুনান গ্রন্থ দুটি রাখতে পারেন। এছাড়া উপকারী সহীহ পুস্তক অনুসন্ধান করতে থাকুন

✅