QA As Sunnah Q&A

আমি মাঝে মাঝে আমাদের অফিসে নামাজের ইমাম হিসেবে নামাজ আদায় করি, আমি যখন রুকুতে থাকি, মাঝে মাঝে কিছু ভাই নামাজ পড়তে এসে তারাহুড়া করে রুকুতে শামিল হওয়ার চেষ্টা করে। তাই, আমি ইচ্ছা করে রুকুতে এক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
নামায • প্রশ্ন #৯৯৩ • ভিউ: ২০ • ১৭ অক্টোবর, ২০০৮

আমি মাঝে মাঝে আমাদের অফিসে নামাজের ইমাম হিসেবে নামাজ আদায় করি, আমি যখন রুকুতে থাকি, মাঝে মাঝে কিছু ভাই নামাজ পড়তে এসে তারাহুড়া করে রুকুতে শামিল হওয়ার চেষ্টা করে। তাই, আমি ইচ্ছা করে রুকুতে এক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি মাঝে মাঝে আমাদের অফিসে নামাজের ইমাম হিসেবে নামাজ আদায় করি, আমি যখন রুকুতে থাকি, মাঝে মাঝে কিছু ভাই নামাজ পড়তে এসে তারাহুড়া করে রুকুতে শামিল হওয়ার চেষ্টা করে। তাই, আমি ইচ্ছা করে রুকুতে একটু বেশি সময় নিই ওই ভাইদের রুকুতে শরীক করার জন্য। আপনার কাছে প্রশ্ন হল, নামাজের মধ্যে ইচ্ছাকৃত এই কাজটি করার জন্য আমার নামাজের কোন ক্ষতি হল কিনা? বা নামাজের মধ্যে এই রকম করা জায়েজ হবে কিনা? আশা করি জানাবেন।
উত্তর
Published
না, ভাই,এতে কোন সমস্যা নেই। বরং ইমাদের উচিৎ রুকু সাজদাতে একটু বিলম্ব করা। আপনি এমনিতেই রুকু সাজাদ একটু বিলম্ব করবেন। ইমাম তিরমিযী বলেন, وروي عن عبد الله بن المبارك أنه قال أستحب للإمام أن يسبح خمس تسبيحات لكي يدرك من خلفه ثلاث تسبيحات আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইমামের জন্য মুস্তাহাব হলেঅ তাসবীহ পাঁচবার পরা যাতে মুক্তাদিরা অন্তত তিনবার পড়তে পারে। সুনানু তিরমিযী, ২৬১ নং হাদীসের আলোচনা। এছাড়া সহীহ হাদীসে রাসূলুল্লাহ সা. ইমামকে মুক্তাদিদের দিকে লক্ষ রাখতে বলেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৭০৪।